যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে ইইউ।
ইইউ-এর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। ২৮০ কোটি ইউরো মূল্যের মার্কিন পণ্যে আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হবে।
গত মার্চে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যথাক্রমে ২৫ শতাংশ ও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় পণ্য দুটির বৃহত্তম আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র।
সে সময় ট্রাম্প বলেছিলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, যা ১ জুন থেকে কার্যকর হবে। এতে ইইউ, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের অন্য ঘনিষ্ঠ মিত্রদের বাণিজ্যের ওপর প্রভাব পড়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: