২০১৬ সালে জাকার্তায় সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী জঙ্গি নেতা আমান আবুরাহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইন্দোনেশিয়ার একটি আদালত।
জাকার্তার স্টারবাকস কফি শপে ওই আত্মঘাতী হামলায় চার বেসামরিক নাগরিক প্রাণ হারান। ওইদিন হামলাকারী চারজনের মধ্যে ২ জন বোমায় নিজেদের উড়িয়ে দেয়। আর গোলাগুলিতে বাকি দুইজন নিহত হয়। ৪৬ বছরের আবু রাহমান ২০১০ সাল থেকে জেলে ছিলেন।
আদালতে জানানো হয়, জেল থেকেই তিনি ওই হামলার পরিকল্পনা করেন। রায়ে আমান আবুরাহমানকে "সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার" দায়ে অভিযুক্ত করে তার মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক। এছাড়া ২০১৬ সালের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডই ইন্দোনেশিয়ায় ইসলামিক স্টেটের যোগসাজশে হওয়া প্রথম কোনো হামলা বলে দাবি করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: