আন্তর্জাতিক

চুক্তির পরও উত্তর কোরিয়ার উপরে নিষেধাজ্ঞা বাড়াল আমেরিকা

উত্তর কোরিয়ার উপরে নিষেধাজ্ঞা বাড়াল আমেরিকা
উত্তর কোরিয়ার উপরে নিষেধাজ্ঞা বাড়াল আমেরিকা

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ ও চুক্তি সই করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার পিয়ংইয়ং-এর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য নবায়ন করেছেন। তিনি শুক্রবার মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে আমেরিকার জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান।

ট্রাম্প এ সংক্রান্ত একটি নির্দেশনামায় সই করেন যার ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো এক বছর বহাল থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ং-এর পরমাণু হুমকির অবসান ঘটেছে।

গত ১২ জুন অনুষ্ঠিত সাক্ষাতে একটি চুক্তি সই করেন ট্রাম্প ও কিম। ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করবে এবং ওয়াশিংটন উত্তর কোরিয়ার নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দেবে।

মার্কিন সরকার সব সময় উত্তর কোরিয়াকে বিশ্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও কোরীয় উপদ্বীপে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন সরকারের উসকানিমূলক তৎপরতাই দায়ী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ