আন্তর্জাতিক

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা: মেক্সিকোয় গুলিতে নিহত ১৪

ছবি নাই
ছবি নাই

গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলো মেক্সিকো। আর খেলা দেখার জন্য আগেভাগেই টেলিভিশনের সামনে বসে গিয়েছিলেন সাধারণ মেক্সিকানরা। শনিবার রাতে মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার খেলা দেখার সময় মেক্সিকোর তিনটি ভিন্ন ভিন্ন স্থানে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ১৪জনকে হত্যা করেছে একদল বন্দুকধারী।

দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার রাতে প্রথম গুলির ঘটনা ঘটে হুয়ারেজ শহরের দক্ষিণ প্রান্তে। ম্যাচ দেখতে একটি জায়গায় জড়ো হয়েছিলেন ৮ জন। হঠাৎই একদল বন্দুকবাজ সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করে। গুরুতর জখম হন আরো দু’জন।

এরকিছুক্ষণ পরই একই শহরের একটি পার্লারে খেলা দেখার সময় পাঁচজনের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা পার্লারের সামনে একটি নীল ভ্যান এসে থামে। সেখান থেকে একদল বন্দুকবাজ নেমে পার্লারে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে পালিয়ে যায়। এছাড়া স্থানীয় সময় রবিবার ভোরে হুয়ারেজ শহরের একটি পার্টিতে তৃতীয় গুলিচালনার ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পার্টি চলাকালীন তিন ব্যক্তিকে সেখান থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর তাদের গুলি করে মারা হয়। কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটাল তা জানতে তদন্ত শুরু হলেও এখনও কোনও সন্ধান পায়নি পুলিশ।

দেশটির এই সীমান্ত শহরটিতে গুলির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র চলতি মাসেই এই শহরে গুলির ঘটনায় নিহত হয়েছে ১২৮ জনের। সূত্র: এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ