আন্তর্জাতিক

আরেক মেজর গ্রেফতার

দিল্লিতে এক মেজরের স্ত্রীকে গলাকেটে হত্যা

ছবি: এনডিটিভি
ছবি: এনডিটিভি

দিল্লির ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে রাস্তার ধারে উদ্ধার করা হয় মেজরের স্ত্রীর দেহ। শনিবার দুপুরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিক রিপোর্ট বলছে, মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ঠোঁট টুকরো টুকরো করে খুন করা হয়েছে ।

খুন করার পর একাধিকবার তাকে গাড়ি দিয়ে পিষে দেয়া হয়। মেজরপত্নী শৈলজা দ্বিবেদীর (৩০) খুনের ঘটনায় জড়িত আরেক মেজর নিখিল হান্ডাকে উত্তরপ্রদেশের মেরঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ। শৈলজার সংসারে ছয় বছরের একটি ছেলে রয়েছে। স্বামীর নাম মেজর অমিত দ্বিবেদী। খবর এনডিটিভির।

মৃতের শরীরে আঘাতের চিহ্ন বলছে পরিকল্পিত খুন। ফিজিওথেরাপির জন্য সেনা হাসপাতালে গিয়েছিলেন শৈলজা। সকাল ১০টায় বের হন। কিন্তু নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন মেজর অমিত দ্বিবেদী।

দুপুর দেড়টা নাগাদ এক পথচারী ব্রার স্কোয়ারের কাছে মহিলার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বেশ কয়েক ঘণ্টা পর শৈলজার দেহ শনাক্ত করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, হাসপাতালে গেলেও ফিজিওথেরাপির জন্য যাননি শৈলজা। অন্য গাড়িতে করে অন্যত্র গিয়েছিলেন। সেই গাড়িতে করেই তাকে নিয়ে গিয়ে খুন করা হয়। মাথায় আঘাত করে প্রথমে তাকে খুন করা হয় বলে অনুমান।

পরে ধারালো বস্তু দিয়ে তাকে গলা কেটে খুন করা হয়। দুর্ঘটনা বোঝাতে বেশ কয়েকবার গাড়িতে পিষে দেয়া হয় দেহ।

সূত্র: এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ