নাইজেরিয়ায় প্লাটো রাজ্যে কৃষক ও পশুপালকদের মধ্যে গোষ্ঠীগত সংঘর্ষে ৮৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, গত বৃহস্পতিবার খ্রিস্টান বেরোম গোষ্ঠীর কৃষকরা মুসলিম পশুপালক ফুলানী গোষ্ঠীর উপর হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যা করে।
গত শনিবার এর প্রতিক্রিয়ায় ফুলানী গোষ্ঠী পাল্টা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সহিংসতার পর গ্রামে গ্রামে তল্লাশি চালিয়ে ৮৬ জন নিহত ও ছয়জনকে আহত অবস্থায় পেয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যটিতে কারফিউ জারি করেছে স্থানীয় পুলিশ।
নাইজেরিয়ার ওই অঞ্চলটিতে গোষ্ঠীগত সংঘর্ষ বহুদিনের। তবে সম্প্রতি এ সহিংসতা সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নিচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: