ভুলবশত গভীর জঙ্গলে কমিউনিস্ট গেরিলা মনে করে জঙ্গলে পেট্রলরত পুলিশ বাহিনীর উপর সেনা বাহিনীর সদস্যরা ভুলবশত গুলি বর্ষণ করলে গতকাল রবিবার দেশটির ৬ পুলিশ নিহত ও ৯ জন আহত হয়েছে। ম্যানিলা নগরী থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শান্তা রিতা শহরের কাছে এই ঘটনাটি ঘটেছে। গতকাল ঘটনাটি ঘটলেও আজ ফিলিপাইন কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
ঘটনাটির পর পরই দেশটির কর্তৃপক্ষ একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে।
ফিলিপাইন সরকার দেশটির দীর্ঘদিনের বিদ্রোহ থামাতে শান্তি-প্রক্রিয়া শুরু করতে আলাপ-আলোচনা চালাচ্ছে।
প্রায় ত্রিশ মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনায় জড়িত সেনা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের মুখপাত্র ক্যাপ্টেইন ফ্রান্সিস এগনো বলেন, ‘গভীর জঙ্গল এলাকা হওয়ায় পুলিশ বাহিনীকে ঠিকমতো চিনতে পারা যায়নি। তাই ভুলবশত এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।’
তিনি বলেন, ‘ঘটনার পর সেনা সদস্যরা অনুধাবন করতে পারেন যে গুলিবর্ষণকালে নিহত ও আহতরা সবাই পুলিশ বাহিনীর সদস্য। কর্তৃপক্ষ ঘটনাটির কারণ তদন্তে যৌথ কমিটি গঠন করেছে।’ পুলিশ বাহিনীর পক্ষে বলা হয়,‘তাদের সহকর্মীরা সেখানে টহলরত ছিলো।’ পুলিশ জানায়, সেনা সদস্যদের গুলিতে ৬ জন পুলিশ নিহত ও ৯ জন আহত হয়েছে।
সূত্র: এএফপি