আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে আমেরিকার পরমাণু রণতরী

মার্কিন রণতরী ইউএসএস রিগান
মার্কিন রণতরী ইউএসএস রিগান

দক্ষিণ চীন সাগর অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ফিলিপাইনে নোঙর করেছে মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরী ইউএসএস রোডাল্ড রিগান। চীনের সঙ্গে পূর্ব এশিয়ার কয়েকটি দেশের বিরোধপূর্ণ পানিসীমা অতিক্রম করে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছায় যুদ্ধজাহাজটি।

দক্ষিণ চীন সাগরকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। কিন্তু এই সাগরের কিছু অংশের ওপর মালিকানা দাবি করছে ব্রনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম। এই বিরোধে চীন বিরোধী দেশগুলোর পক্ষ নিয়ে তাদেরকে মিত্র দেশ বলে অভিহিত করছে আমেরিকা।

মার্কিন রণতরীটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মার্ক ড্যাল্টন বলেছেন, দক্ষিণ চীন সাগর অঞ্চলে আমেরিকার যে স্থায়ী উপস্থিতি রয়েছে সেকথা এ অঞ্চলের মিত্র দেশগুলোকে জানান দিতে তার জাহাজটি ম্যানিলায় নোঙর করেছে। তিনি রণতরীটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, এ অঞ্চলে নিয়মিত টহল দেয়ার যে প্রতিশ্রুতি আমেরিকা মিত্র দেশগুলোকে দিয়েছিল তা বাস্তবায়নে চারদিনের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ইউএসএস রোনাল্ড রিগান তৃতীয়বার ফিলিপাইনে নোঙর করল।

দক্ষিণ চীন সাগরে চীন সরকার যেসব কৃত্রিম অবকাঠামো নির্মাণ করছে তাকে অনুপযুক্ত বলে অভিহিত করছে ওয়াশিংটন। অন্যদিকে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে উসকানি হিসেবে দেখছে বেইজিং।

গতমাসে দক্ষিণ চীন সাগরের একটি কৃত্রিম দ্বীপে জঙ্গিবিমান মোতায়েন করেছে চীনা সেনাবাহিনী। পাশাপাশি আরেকটি দ্বীপে মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ