যুক্তরাষ্ট্রে বিচ্ছিন্ন অভিবাসী পরিবারগুলোকে একত্রিকরণের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ১৭ অঙ্গরাজ্য।
বিবিসি সূত্র মতে, ডেমোক্র্যাটিক আইনজীবীদের নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে মিলিত হয়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা করেন তারা। অভিবাসন ইস্যুতে রাজ্যগুলোর পক্ষে এটাই প্রথম আইনি পদক্ষেপ।
এর আগে ট্রাম্প প্রশাসন মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাসীদের ঠেকাতে 'জিরো টরারেন্স' নীতি ঘোষণা করে। প্রায় দুই হাজার ৩০০ শিশুকে তাদের বাবা-মায়ের কাছ থেকে আলাদা করা হয়।
ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন তার দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। মার্কিন নাগরিক ও বিশ্বনেতারাও এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: