আন্তর্জাতিক

মিয়ানমারের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বিচারের আহ্বান

মিয়ানমারের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বিচারের আহ্বান
মিয়ানমারের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বিচারের আহ্বান

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বিচার করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দেওয়া এক প্রতিবেদনে এ আহ্বান জানায় তারা।

অ্যামনেস্টির প্রতিবেদনে প্রাপ্ত ফলাফলকে আন্তর্জাতিক আদালতে উপস্থাপন ও মিয়ানমারের উপর বড় ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়।

রয়টার্সের এক অনুসন্ধানে দেখা যায়, গত বছরের আগস্টে রাখাইনে নিরাপত্তা চৌকিতে হামলার পর মিয়ানমার সেনাবাহিনীর ৩৩ ও ৯৯ ডিভিশন রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নিধনযজ্ঞ চালায়। ফলে প্রতিবেশী বাংলাদেশে প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নেন।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন মঙ্গলবার সাধারণ পরিষদে অংশ নেন। তিনি বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল বিষয়ে অনুষ্ঠিত বিতর্কে বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞ হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ