আন্তর্জাতিক

কেনিয়ায় মার্কেটে অগ্নিকাণ্ডে নিহত ১৫

নাইরোবির ব্যস্ততম মার্কেট গিকোম্বো
নাইরোবির ব্যস্ততম মার্কেট গিকোম্বো

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি মার্কেটে বুধবার (২৭ জুন) দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে।

দ্য স্ট্যান্ডার্ড সংবাদপত্র জানিয়েছে, জিকোম্বা নাইরোবির অন্যতম বড় উন্মুক্ত মার্কেট এবং মার্কেটটিতে প্রায়ই আগুন লাগে, আগুনের এসব ঘটনা নাশকতামূলক হতে পারে বলে সন্দেহ।

তবে এবারের আগুন লাগার কারণ সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

সেন্ট জন এ্যাম্বুলেন্স সার্ভিসের সূত্রে জানা যায়, বুধবার রাত ১১:৩০ ঘটিকায় আগুনের সূত্রপাত হয়। মার্কেটের এ্যাপার্টমেন্ট ও দোকানগুলো আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ৯০ মিনিট ধরে আগুন জ্বলতে দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ