আন্তর্জাতিক

মুম্বাইয়ে বিমান বিধ্বস্ত: নিহত ৫

মুম্বাইয়ে বিমান ক্র্যাশ: ৫ জন নিহত
মুম্বাইয়ে বিমান ক্র্যাশ: ৫ জন নিহত

মুম্বাইয়ের ঘনবসতিপূর্ণ শহরতলীর ঘাটকোপার নামক জায়গায় একটি নির্মাণাধীন বহুতলবিশিষ্ট এ্যাপার্টমেন্ট ভবনে আজ দুপুরে একটি ছোট বাণিজ্যিক বিমান বিদ্ধস্ত হয়ে ৫ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ওই বিমানের আরোহী এবং অপরজন পথচারী।

এ্কটি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে বিমানটি একটি নির্মানাধীন ভবনের ওপর আছড়ে পড়ে। মুম্বাই বিমানবন্দর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে বিমানটি বিধ্বস্ত হয়।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর ১টা ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সংস্থাটি জানিয়েছে, ১২ আসনের বিমানটিতে চারজন আরোহী ছিল। এদের মধ্যে তিনজন যাত্রী ও একজন পাইলট।

ভারতীয় বিমান সংস্থা সূত্র জানিয়েছে, বিমানটি ইউ এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ছিল। এটি একটি পুরোনো বিমান। এর আগে এটি উত্তর প্রদেশ সরকারের মালিকানাধীনে ছিল।

ছবি: এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ