আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি সংবাদপত্র ভবনে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেরিল্যান্ডের ক্যাপিটাল গেজেট নামের ওই সংবাদপত্র ভবনে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পত্রিকাটির অপরাধ বিষয়ক প্রতিবেদক ফিল ডেভিস জানিয়েছেন, কাঁচের দরজার ভেতর দিয়ে বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলি বর্ষণ শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ এ হামলার বিষয় এখনো বিস্তারিত কিছু জানায়নি। একে ‘পরিকল্পতি হামলা’ বলে উল্লেখ করেছে তারা।

এদিকে, অনেকে মনে করেন, যুক্তরাষ্ট্রে বৈধ অস্ত্র সংগ্রহ সহজসাধ্য হওয়ায় প্রায়ই এর অপপ্রয়োগ হচ্ছে। স্কুলসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে রক্তপাতের ঘটনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ