আন্তর্জাতিক

১৩ আইএস জঙ্গিকে ফাঁসি দিল ইরাক

ছবি: এপি
ছবি: এপি

ইরাকের বিচার মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সন্ত্রাস ছড়ানো অভিযোগে গতকাল শুক্রবার ১৩ জন আইএস জঙ্গিকে ফাঁসি দিয়েছে ইরাক সরকার। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের দ্রুত ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছেন খোদ ইরাকের প্রাইম মিনিস্টার হায়দর অল-আবাদি-ই।

সম্প্রতি জঙ্গিদের একাধিক সন্ত্রাস হামলায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আবাদি সরকারকে। ৮ পুলিস অফিসার এবং সরকার ঘনিষ্ঠ শিতি মিলিতা সংগঠনের সদস্যদের হত্যা করার অভিযোগ ওঠে আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। এরপরই জঙ্গি কার্যকলাপ প্রসঙ্গে তত্পর হয় সরকার। জানা গিয়েছে, আল-আবাদির প্রস্তাবে প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সিলমোহর পড়তেই বৃহস্পতিবার ১৩ জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়।

২০১৪ সালের পর থেকেই ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গিদের আধিপত্য কমতে থাকে। এমনকী ইরাকের রাজধানী মুসলে আইএস আস্তানা গড়ে ছিল, তাও ধ্বংস করে মার্কিন এবং সরকারি সেনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ