লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবিতে ১০০ জন নিহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে। অভিবাসী আশ্রয় দেয়ার বিষয়ে ইয়রোপীয় নেতাদের ঐকমত্য হওয়ার একদিন পরই এ দুর্ঘটনা ঘটল।
লিবিয়ার কোষ্টগার্ড জানিয়েছে, অভিবাসী বোঝাই নৌকাটি লিবিয়া উপকূলে উল্টে ১০০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। নৌকাটি থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এক অভিবাসীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, নৌকাটির ইঞ্জিনে আগুন লাগায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার তালিকায় ৫ জন শিশুও রয়েছে।
লিবিয়ায় দুর্বল কেন্দ্রীয় সরকারের কারণে ইয়রোপমুখী অভিবাসী প্রত্যাশীরা ভূমধ্যসাগর হয়ে ইটালি যাওয়ার জন্য দেশটিকে বড় ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: