আন্তর্জাতিক

উত্তরখণ্ডে বাস দুর্ঘটনায় ৪৪ জনের মৃত্যু

ভারতের উত্তরখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় বাস দুর্ঘটনা
ভারতের উত্তরখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় বাস দুর্ঘটনা

ভারতের উত্তরখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৪ জন মারা গেছেন।

রোববার সকালে তাদের বহনকারী বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি গিরিসঙ্কটে পড়ে যায়। খবর এনডিটিভির।

বাসটির যাত্রীদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

পুলিশ ও ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।

বোয়ান থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে ওই মিনিবাসটি রামনগরের উদ্দেশে রওনা হয়।

পথে বাসটি ৬০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায়। বাসটির অধিকাংশ যাত্রী তাৎক্ষণিকভাবে মারা যান। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

গারওয়ালের পুলিশ কমিশনার দিলিপ জাওয়ালকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ