আন্তর্জাতিক

দিল্লিতে একই পরিবারের ১১ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিল্লীতে একই পরিবারের ১১ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
দিল্লীতে একই পরিবারের ১১ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

উত্তর দিল্লির বুরারি এলাকার এক বাড়ি থেকে রোববার ১১ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইন্ডিয়া টুডে চ্যানেলের রিপোর্টে বলা হয়, সবগুলো মৃতদেহ ঝুলন্ত এবং চোখ বাঁধা অবস্থায় ছিল। এদের মধ্যে ৪ নারী, ২ পুরুষ এবং ৫ শিশু রয়েছে।

পরিবারের প্রধান ললিত একজন প্লাইউড ব্যবসায়ী এবং প্রায় দুই দশকের বেশি সময় এ বাড়িতেই বসবাস করছিলেন।

ঘটনাটি একটি গণআত্মহত্যা বলে ধারণা করা হলেও দিল্লি পুলিশ ঘটনার তদন্ত করছে।

পুলিশ কর্মকর্তা রাজেশ খুরানা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি।

একজন প্রতিবেশী পুলিশকে জানিয়েছেন, তাদের পরিবার ভোর ৬টার মধ্যেই দোকান খুলে ফেলে; কিন্তু ৭:৩০ টা অবধি না খোলাতে, আমি তাদের বাড়িতে ঢুকে কি হয়েছে দেখতে যাই। কিন্তু, দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখি যে, পরিবারের সকলের মরদেহ ছাদের গ্রিলে কাপড়ের ফাঁস দিয়ে ঝোলান। তাদের চোখ বাঁধা ছিল এবং মুখে টেপ মারা ছিল বলে তিনি পুলিশকে জানান।

ঘটনা দেখার পর পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে ঘিরে ফেলে। সিসি টিভির ফুটেজ পরীক্ষা করে ঘটনার সূত্র খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ