আন্তর্জাতিক

ফ্রান্সে কারাগার থেকে হেলিকপ্টার যোগে পালালো বন্দি

রেদোয়ান ফাইদ
রেদোয়ান ফাইদ

ফ্রান্সের এক কারাগারে তিন সশস্ত্র সহযোগী হেলিকপ্টার যোগে ভেতরে প্রবেশ করে এক অপরাধীকে নিয়ে পালিয়ে গেছে।

আলজেরীয় বংশোদ্ভূত রেদোয়ান ফাইদ পুলিশের অপরাধীর তালিকায় শীর্ষে ছিল।

রেদোয়ান ফাইদ প্যারিসের "রু" নামের একটি কারাগারে বন্দী ছিল তার তিন জন সশস্ত্র সহযোগী একটি হেলিকপ্টার নিয়ে কারাগারের ভেতরে আসে। তারপর কোনো রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়।

পরে এ কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে গোনেসা নামের এক এলাকায় পোড়া অবস্থায় হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পলাতক রেদোয়ানকে ধরতে সম্ভব সবকিছুই করা হবে।

এর আগে ২০১১ সালে এক ডাকাতির মামলায় ও নারী পুলিশ হত্যার অভিযোগে অপরাধী হয়ে ২৫ বছরের সাজা ভোগ করছিলেন রেদোয়ান। এর আগে ২০১৩ সালে তিনি একবার কারাগার থেকে পালান, এর ছয় সপ্তাহ পরেই তাকে আবার কারাগারে ঢোকানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ