আন্তর্জাতিক

জালালাবাদে বোমা হামলার দায় স্বীকার দায়েশের

জালালাবাদ বোমা হামলায় ২০ জন নিহত হয়
জালালাবাদ বোমা হামলায় ২০ জন নিহত হয়

আফগানিস্তানের নানগারহার প্রদেশের কেন্দ্রীয় শহর জালালাবাদে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। গতকালের (রোববার) ওই বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও অপর অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি একটি জনসভায় ভাষণ দিয়ে চলে যাওয়ার পর গণজমায়েতের মধ্যে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে এসব মানুষ হতাহত হয়।

দায়েশ দাবি করেছে, তারা প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করতে চেয়েছিল। জালালাবাদ শহরের পাশতুনিস্তান চত্বরে বোমা বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট গনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় বক্তব্য রাখতে রোববার জালালাবাদ সফর করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ