মেক্সিকোর সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থি আন্দ্রেস লোপেজ ওব্রাদর।
বিবিসি সুত্র মতে, নির্বাচন নিয়ে জরিপ পরিচালনকারী প্রতিষ্ঠান প্যারামেটিরয়ারের জরিপে দেখা গেছে, মেক্সিকো সিটির সাবেক এই মেয়র ৫৩% ভোট পেয়েছেন। সব ভোটকেন্দ্রে ভোটররা তাকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রেখেছেন।
লোপেজ ওব্রাদরের জয় কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরিচালনার ভার একজন বামপন্থির হাতে তুলে দিলো। তার বিজয় লাখো মেক্সিকানের মনে আশার সঞ্চার করেছে এবং ধনীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে।
ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে অ্যান্তিনিও মেয়াদি নির্বাচনে পরাজয় মেনে নিয়ে লোপেজ ওব্রাদরের শুভকামনা করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: