ফ্রান্সে নির্বাসিত ইরানের সরকার বিরোধীদের একটি বৈঠকে বোমা হামলার পরিকল্পনার সন্দেহে ইরানী এক কূটনৈতিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। একই সন্দেহে ফ্রান্সেও তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিবিসি সূত্র মতে, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট্র ডোনাল্ড ট্রাম্পের আইনজীবি রুডি গিলিয়ানিসহ আরব বিশ্বের বেশকিছু মন্ত্রীর উপস্থিতিতে প্যারিসে ইরান বিরোধী এ জোটের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 'এনসিআরআই' নামে এ জোটটি ইরানের সরকার উৎখাতে কাজ করে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেছেন প্রেসিডেন্ট্র হাসান রুহানির আসন্ন ইউরোপ সফরকে ব্যর্থ করায় এ গ্রেপ্তারের উদ্দেশ্যে।আগামীকাল ইরানের প্রেসিডেন্ট্রের অস্ট্রিয়া সফরের কথা রয়েছে।
এদিকে, ইরানের তেল রপ্তানি নিয়ে ট্রাম্প প্রশাসন জানিয়েছে দেশটির তেল রপ্তানি আয় শূণ্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে তারা। ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছে বিশ্ব বাজারে ইরানী তেলের সরবরাহ কমে গেলে সৌদি আরবের অতিরিক্ত তেল তার ভারসম্য রক্ষা করতে সক্ষম।