আন্তর্জাতিক

ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বেইজিং

লু ক্যাং
লু ক্যাং

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল মঙ্গলবার লু ক্যাং বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মানবে না বেইজিং। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে চীন।

বিশেষ করে বেইজিং ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বলে তিনি জানান। ইরানের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে বলে উল্লেখ করে লু ক্যাং বলেন, আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতি অনুযায়ী তেহরানের সঙ্গে সহযোগিতা ও লেনদেন চালিয়ে যাবে বেইজিং।

এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র হুয়া চুনিং ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেছিলেন, পরমাণু সমঝোতার ভিত্তিতে তেহরানের সঙ্গে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে বেইজিং।

মার্কিন সরকার গত মে মাসে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছে, আগামী ছয় মাসের মধ্যে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।

ওয়াশিংটন ইরান বিরোধী নিষেধাজ্ঞায় শামিল হতে ইউরোপীয় দেশগুলোসহ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে মার্কিন সরকার।

তবে এরইমধ্যে বিশ্বের অনেক দেশ ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ