আন্তর্জাতিক

বিশ্ব বাজারে তেলের দাম বেড়েই চলছে

বিশ্ব বাজারে তেলের দাম বেড়েই চলছে
বিশ্ব বাজারে তেলের দাম বেড়েই চলছে

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসায় এবং আমেরিকার তেলের মজুদ হ্রাস পাচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর বিশ্ব বাজারে প্রতি ব্যারেল তেল আজ সর্বোচ্চ ৭৮.১০ ডলারে বিক্রি হয়েছে।

আগামী ৬ নভেম্বর থেকে ইরানের তেল এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে এরই মধ্যে সংকোচিত তেলের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে মনে করা হচ্ছে। আজ (বুধবার) ব্রেন্ট কোম্পানীর অপরিশোধিত তেল ৭৮.১০ ডলারে হাতবদল হয়েছে।

এদিকে, গত ২৯ জুন পর্যন্ত এক সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুদ ৪৫ লাখ ব্যারেল কমে চার কোটি ১৬ লাখ ৯০ হাজার ব্যারেলে এসে পৌঁছায় তেলের দাম বেড়ে গেছে বলে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট বা এপিআই জানিয়েছে।

তেলের বাজার স্থিতিশীল রাখার জন্য ট্রাম্প সম্প্রতি এক টুইটার বার্তায় দাবি করেছিলেন, তার আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরব ২০ লাখ ব্যারেল বাড়তি তেল উত্তোলন করতে রাজি হয়েছে। সৌদি আরব বর্তমানে বিশ্বে প্রতিদিন সবচেয়ে বেশি এক কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

এছাড়া, ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরানকে তারা কোনো তেল বিক্রি করতে দেবে না। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এ অবস্থায় তেলের দাম ঠিক রাখতে সৌদি আরবকে তেল উত্তোলন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে।

এদিকে, সৌদি আরব এরইমধ্যে ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা পূরণের জন্য তারা প্রতিদিন বাড়তি ২০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। এতে মার্কিন চাপের কাছে দৃশ্যত নতিস্বীকার করেছে রিয়াদ।

সূত্র: পিটিডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ