বিশ্বে শক্তিধর ছয় দেশের সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তিকে বাঁচিয়ে রাখার লক্ষে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি অস্ট্রিয়া সফর করছেন।
আগামীকাল- শুক্রবার যুক্তরাষ্ট্রবাদে অন্য পাঁচ শক্তিধর দেশের পররাস্ট্রমন্ত্রীদের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকটিতে প্রেসিডেন্ট হাসান রুহানিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত মে মাসে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর এটাই হতে যাচ্ছে চুক্তির বাকি ৫টি দেশের উপস্থিতিতে কোনো সর্ব্বোচ্চ পর্যায়ের বৈঠক।
এদিকে, তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যুক্তরাষ্ট্রের নতুন নীতির প্রতিক্রিয়ায় ইরানি পরমাণু কেন্দ্রগুলোর উপর জাতিসংঘের নজরদারি সীমিত করে আনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
আন্তর্জাতিক তেল রুট হিসাবে পরিচিত হুরমুজ প্রণালিও ব্ন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ রুটটিকে খুলে রাখার সংকল্প ব্যক্ত করেছে।
আগমী ৪ নভেম্বরের মধ্যে যে সকল দেশ ইরান থেকে তেল আমদানি বন্ধ না করবে তাদের উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে ওয়াশিংটন।