আন্তর্জাতিক

যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ বানাবে তুরস্ক ও পাকিস্তান

যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ বানাবে তুরস্ক ও পাকিস্তান
যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ বানাবে তুরস্ক ও পাকিস্তান

যৌথভাবে স্টিলথ যুদ্ধজাহাজ তৈরির বিষয়ে চুক্তি সই করেছে তুরস্ক ও পাকিস্তান। ইসলামাবাদে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ে এই চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী দুই দেশ মিলে চারটি স্টিলথ যুদ্ধজাহাজ তৈরি করবে যাতে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও।

চারটি 'মিলজেম ক্লাস' যুদ্ধজাহাজের মধ্যে দু'টি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কের ইস্তাম্বুলে। নির্মাণ শেষে দু'টি জাহাজই পাকিস্তানের কাছে হস্তান্তর করা হবে। বাকি দু'টি জাহাজ তৈরি হবে পাকিস্তানের করাচিতে।

চার'টি জাহাজেরই মালিক হবে পকিস্তান এবং পাকিস্তানেই সব জাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কাজ সম্পন্ন করা হবে। যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের ফলে প্রযুক্তি ক্ষেত্রেও দুই দেশই লাভবান হবে বলে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে।

নতুন প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ ভারত মহাসাগর ও আরব সাগরে পাকিস্তানের নৌ শক্তি জোরদার করবে বলেও জানানো হয়েছে।

সূত্র: পিটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ