চীনের ৩ হাজার ৪০০ কোটি ডলার পণ্যে ২৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সময় মধ্যরাত থেকে এ শুল্ক কার্যকর হয়েছে।
বিবিসি সূত্র মতে, চীন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ৫৪৫টি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধকে উসকে দিলো। দেশের জনগণের স্বার্থে চীন এ পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
এদিকে, চীনা পণ্যে মার্কিন শুল্ক আরোপে এশিয়ার শেয়ারবাজারে খুব সামান্যই প্রভাব পড়েছে।
এর আগে এ বছরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ হাজার কোটি ডলার মূল্যের চীনাপণ্যে শুল্ক আরোপের নির্দেশ দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: