আন্তর্জাতিক

নওয়াজ শরীফের ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ (পুরাতন ছবি: ইন্টারনেট)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ (পুরাতন ছবি: ইন্টারনেট)

লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে দুর্নীতির ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন পাকিস্তানের দুর্নীতি দমন আদালত। এ ছাড়া তাকে ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

আদালতের রায়ে নওয়াজ কন্যা মরিয়াম নওয়াজ শরীফ ও মেয়ের জামাই সাফদার আওয়ানকে যথাক্রমে সাত ও এক বছরের কারাদণ্ডাদেশ ও ২০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। বিবিসি এ খবর নিশ্চিত করেছে।

২০১৭ সালে পাকিস্তানের নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। নওয়াজ শরীফ এ রায়কে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মন্তব্য করেছেন। নওয়াজ ও তার স্ত্রী এখন লন্ডনে। নওয়াবের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যান্সারে চিকিৎসা নিচ্ছেন সেখানে।

বিচারক মোহাম্মদ বশির আদেশে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য নওয়াজকে ১০ বছর ও তদন্তে সহযোগিতা না কারায় আরো এক বছরের কারাদণ্ড দেয়া হল। একই সময় থেকেই তারা শাস্তির সময় গণনা হবে।

নওয়াজ কন্যা মরিয়ম অপরাধে পৃষ্ঠপোষক করার জন্য ৭ বছর ও সহযোগিতা না করায় ১ বছর সাজা পেয়েছেন। তার শাস্তিও একই সময় থেকে গণনা হবে। এদিকে তদন্তে সহযোগিতা না করায় সাফদার অওয়ানকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ