ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে ফেরত পাঠাবে না জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
জাকির নায়েককে ফিরিয়ে আনতে মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করার বিষয়টি ভারত সরকারকে নিশ্চিত করেছে।
গতকাল মাহাথির এ বক্তব্য দিয়েছে।
গত ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ নজরে আনে ভারত সরকার।
এরপর জাকির ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন।
জানা গেছে, পুত্রজায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার।
প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সংবাদ সম্মেলনে জাকির নায়েককে ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে মাহাথির মোহাম্মদ বলেন, ‘তিনি কোনো সমস্যা তৈরি না করলে আমরা তাকে ফেরত পাঠাব না।
জাকির নায়েককে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।