আন্তর্জাতিক

১২ কিশোর ফুটবলারকে রাতারাতি উদ্ধার করা সম্ভব নয়

গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার
গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার

সাঁতার না জানায় থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলারকে রাতারাতি উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছেন উদ্ধারকাজে নিয়োজিত দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে, কিশোররা তাদের বাবা-মায়ের কাছে লেখা এক চিঠিতে জানিয়েছে তারা ভাল আছে।

চিঠিতে বাবা-মাকে চিন্তা করতে নিষেধ করে তারা বিভিন্ন ধরণের খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

এছাড়া চিয়াং রাই প্রদেশের গভর্নর জানিয়েছেন, কিশোরদের সাঁতার ও ডুবন্ত অবস্থায় কিভাবে পানির মধ্যে নিশ্বাস নিতে হয় সে কৌশল শেখানো হচ্ছে।

তাদের আটকে পড়া স্থানে অক্সিজেন সরবরাহের জন্য একটি পাইপ স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

তাদের কাছে সরাসরি পৌঁছানোর চেষ্টায় ইতিমধ্যে একশোরও বেশি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় সুড়ঙ্গটির গভীরতা ৪০০ মিটার বলে জানা গেছে।

তবে ধারণা করা হচ্ছে কিশোরেরা মাটি থেকে ৬০০ মিটার গভীরে আটকে আছে। তাই এ প্রচেষ্টা কতটা সফল হবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন অঞ্চলটির গর্ভনর।

গতকাল এক থাই উদ্ধারকর্মী আটকা পড়া কিশোরগুলোর কাছ থেকে ফেরার সময় অক্সিজেনের ঘাটতির কারণে মৃত্যুবরণ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ