থাইল্যান্ডের ফুকেতে পর্যটক বোঝাই নৌযানডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জন। এখনো নিঁখোজ ২৩ জন।
বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ৯৩ জন চীনা পর্যটক ও ১২ জন ক্রু ও গাইড নিয়ে নৌযানটি গভীর সমুদ্রে ভ্রমনে যায়। সেখানে পাঁচ মিটার উঁচু একটি ঢেউয়ের আঘাতে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নৌযানটি বৈরি আবহাওয়ার সংকেতকে উপেক্ষা করে সমুদ্রে গিয়েছিল। দেশটির পর্যটনমন্ত্রী ঘটনা তদন্তের ও আবহাওয়া সংকেতকে গুরুত্ব না দেওয়ায় নাবিক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এখনোও নিখোঁজদের খুঁজতে অভিযান অব্যাহত রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: