জাপানে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক মানুষ।
এনএইচকে জানিয়েছে, দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চল জুড়ে হওয়া এই বৃষ্টিপাতে ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দেশটির আবহাওয়া বিভাগ এলাকাগুলোর বাসিন্দাদের ভূমিধস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।
বন্যা এবং ভূমিধসের কারণে আরো ৩১ লাখ বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে পরামর্শ দেয়া হয়েছে। দুর্গতদের তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর প্রায় ৪৮ হাজার কর্মী মোতায়েন রয়েছে।
এদিকে, এলাকাগুলোতে রোববারও প্রবল বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়ার অফিসের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: