যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ নিয়ে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন।
গত ১২ জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকে সম্পাদিত অঙ্গীকারগুলোকে আরও সুস্পস্ট করাই তার এ সফরের উদ্দেশ্য।
গতকাল পম্পেও জানিয়েছেন, তার ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কিম জং চলের মধ্যে একটি গঠনমূলক আলোচনা হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকালে বৈঠকের অগ্রগতি সম্পর্কে ট্রাম্পকে ফোনে অবহিত করতে, পিয়ংইংয়ের সরকারি অতিথি ভবন ছাড়তে দেখা যায় তাকে।
তবে ট্রাম্প উত্তরের জনগণের সমৃদ্ধ ভবিষ্যত গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: