আন্তর্জাতিক

জাপানে ভারী বর্ষণে ৪৯ জনের মৃত্যু; নিখোঁজ অর্ধশতাধিক

জাপানে ভারী বর্ষণে ৪৯ জনের মৃত্যু; নিখোঁজ অর্ধশতাধিক
জাপানে ভারী বর্ষণে ৪৯ জনের মৃত্যু; নিখোঁজ অর্ধশতাধিক

জাপানের চার প্রদেশে টানা বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃষ্টির কারণে সৃষ্ট বন্যাসহ নানা বিপর্যয়ের কবলে পড়ে এখন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে ৫০ জনের বেশি। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।

জাপানের দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ বড় ধরনের বিপর্যয় এড়াতে এরইমধ্যে সাড়ে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। আরও ৩০ লাখ মানুষকে তাদের বাড়ি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

টানা বর্ষণের কারণে ভূমিধস, নদীর পানি ও বায়ুপ্রবাহ বৃদ্ধির কারণে দেশটির পশ্চিমাংশের প্রধান দ্বীপ হংসুতে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

হনসু ও শিকোকু প্রদেশের অধিকাংশ এলাকা এখন বৃষ্টির পানির নিচে। এই দুই প্রদেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা দুই মাসের বর্ষণকে ছাড়িয়েছে। সপ্তাহজুড়ে এ বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিভিন্ন সংস্থার ৪৮ হাজার সদস্য ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কাজ করছেন বলে সরকার দাবি করেছে। শিকোকুর মটোয়ামা শহরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।

সূত্র: পিটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ