আন্তর্জাতিক

আমেরিকাকে ‘গ্যাংস্টারের’ আচরণ বন্ধ করতে হবে: উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে দীর্ঘদিন
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে দীর্ঘদিন

উত্তর কোরিয়ার শনিবার রাতে আমেরিকাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছে, পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রচেষ্টায় ওয়াশিংটন ‘গ্যাংস্টারের মতো’ আচরণ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া সফর করে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যাওয়ার পর ওয়াশিংটনের নিন্দা জানাল পিয়ংইয়ং।

এসব বৈঠকে পম্পেও’র আচরণকে ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক’ বলেও উল্লেখ করেছে উত্তর কোরিয়া। দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর শনিবার রাতে এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা যেসব বক্তব্য দিয়েছেন তার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মিল পাওয়া যায় না।

পম্পেও বৈঠক শেষে দাবি করেছিলেন, তার দু’দিনব্যাপী পিয়ংইয়ং সফরের আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে।

গতমাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের পর এই প্রথম পম্পেও পিয়ংইয়ং সফর করলেন। কিম ও ট্রাম্পের বৈঠকে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে সমঝোতা হয় কিন্তু তা বাস্তবায়নের উপায় নিয়ে কোনো মতৈক্য হয়নি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের শীর্ষ বৈঠকের চেতনা লঙ্ঘন করে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ত্যাগ করার জন্য একতরফা চাপপ্রয়োগ করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, “আমরা ধারণা করেছিলাম আমেরিকা গঠনমূলক পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে এবং আমরা বিনিময়ে কিছু পাব। কিন্তু ওয়াশিংটনের বর্তমান আচরণ অব্যাহত থাকলে পরমাণু নিরস্ত্রীকরণের প্রচেষ্টা ধাক্কা খেতে পারে। আমেরিকা যদি ভেবে থাকে গ্যাংস্টারের মতো আচরণ করে উত্তর কোরিয়াকে তার দাবি মেনে নিতে বাধ্য করা যাবে তাহলে সে মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।”

মাইক পম্পেও শুক্র ও শনিবার দু’দিনব্যাপী সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সাক্ষাৎ পাননি। তবে তিনি কিমের ডান হাত হিসেবে পরিচিত জেনারেল কিম ইয়ং-চোলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো’র সঙ্গেও তার কথা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ