আন্তর্জাতিক

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযানে চলছে

 থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযানে চলছে
থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযানে চলছে

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের উদ্ধারের জন্য রোববার অভিযানে নেমেছে উদ্ধারকারী দল।

অভিযানে চরম ঝুঁকি থাকার পরও যেকোনো উপায়ে সেখান থেকে বেরিয়ে আসতে প্রস্তুত আটকে পড়া কিশোররা।

সংবাদ মাধ্যমে দেয়া বক্তব্যে উদ্ধারকারী দলের প্রধান জানান, আজ হতে চলেছে কেয়ামতের দিন, আটকে পড়া বাচ্চারা সেখান থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।

রোববার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন পাঁচ সদস্যের থাইল্যান্ডের এলিট নেভি সিল ও ১৩ জন বিদেশি ডুবুরি।

বন্যার পানির কারণে গুহার অনেক স্থান ডুবে রয়েছে, এতে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে।

গতকাল সাঁতার না জানায় থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলারকে রাতারাতি উদ্ধার করা সম্ভব নয় বলে জানান উদ্ধারকাজে নিয়োজিত দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে, কিশোররা তাদের বাবা-মায়ের কাছে লেখা এক চিঠিতে জানিয়েছে তারা ভাল আছে।

চিঠিতে বাবা-মাকে চিন্তা করতে নিষেধ করে, এবং তারা বিভিন্ন ধরণের খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করে।

এছাড়া চিয়াং রাই প্রদেশের গভর্নর জানিয়েছেন, কিশোরদের সাঁতার ও ডুবন্ত অবস্থায় কিভাবে পানির মধ্যে নিশ্বাস নিতে হয় সে কৌশল শেখানো হচ্ছে।

তাদের আটকে পড়া স্থানে অক্সিজেন সরবরাহের জন্য একটি পাইপ স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

তাদের কাছে সরাসরি পৌঁছানোর চেষ্টায় ইতিমধ্যে একশোরও বেশি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় সুড়ঙ্গটির গভীরতা ৪০০ মিটার বলে জানা গেছে।

তবে ধারণা করা হচ্ছে কিশোরেরা মাটি থেকে ৬০০ মিটার গভীরে আটকে আছে। তাই এ প্রচেষ্টা কতটা সফল হবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন অঞ্চলটির গর্ভনর।

গতকাল এক থাই উদ্ধারকর্মী আটকা পড়া কিশোরগুলোর কাছ থেকে ফেরার সময় অক্সিজেনের ঘাটতির কারণে মৃত্যুবরণ করেন।

গত ২৩ জুন ১১ থেকে ১৬ বছরের ১১ জন ক্ষুদে ফুটবলার তাদের ২৫ বছর বয়সী কোচসহ হারিয়ে যায়। তারা তাদের বার্ষিক ভ্রমণ ও ফিল্ড ট্রিপের জন্য বের হয়েছিল। ২ জুলাই দেশটির চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল কোচসহ নিখোঁজ ১২ ফুটবলারের সন্ধান পায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ