থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের লুয়াং নং নন গুহা থেকে ৪ কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়েছে।
অন্ধকার নেমে আসায় প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। জানা গেছে, আবারো নতুন করে অভিযান শুরু হবে। তবে আবহাওয়ার কারণে এখনো শুরু হয়নি।
চিয়াংরাই প্রদেশের গর্ভনর ও যৌথ উদ্ধার অভিযানের প্রধান নারোঙ্গসাক ওসোত্তানাকোর্নএ তথ্য নিশ্চিত করেন।
গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছেলেদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম দিনে চারজনকে বের করে আনতে সক্ষম হয়েছি। আমরা এটাকে বিরাট সফলতা হিসেবেই দেখছি।
স্থানীয় সময় বিকেল ৫ টা ৪০ মিনিটে প্রথম কিশোর গুহা থেকে বের হয়, ১০ থেকে ১২ মিনিট পর দ্বিতীয় জন বের হয়ে আসে।
তিনি আরো বলেন, ৭ টা৪০ ও ৭ টা ৫০ মিনিটে তৃতীয় ও চতুর্থ জনকে বের হতে পারে। চারজনকে নিরাপদে চিয়াং রাই শহরের হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে রবিবার সকাল ১০ টায় গুহায় আটক ১২ কিশোর ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়। ভারী বর্ষণের আশঙ্কা, গুহার অক্সিজেন স্বল্পতাসহ নানাবিধ কারণ বিশ্লেষণ করে আটকে পড়াদের উদ্ধারে আজ রবিবার অভিযান শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। নারোঙ্গসাক ওসোত্তানাকোর্ন সকালে ঘোষণা দেন, ‘আজ হল ডি ডে।’
প্রসঙ্গত, ২৩ জুন বেড়াতে গিয়ে উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় আটকা পড়ে ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের কিশোর ফুটবলাররা। ১০ কিলোমিটার দীর্ঘ গুহাটি থাইল্যান্ডের অন্যতম দীর্ঘ গুহা। এখানে যাত্রাপথের দিক খুঁজে পাওয়া কঠিন। ভারী বর্ষণ আর কাদায় থাম লুয়াংয়ের প্রবেশ মুখ বন্ধ হয়ে গেলে তারা আটকা পড়ে। নিখোঁজের পর গুহার পাশে তাদের সাইকেল এবং খেলার সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
নিখোঁজের নয় দিন পর সোমবার (২ জুলাই) দুইজন বৃটিশ ডুবুরি চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় তাদের জীবিত সন্ধান পান। পরে থাইল্যান্ডে নৌ বাহিনী গুহায় আটকা পড়া কিশোরদের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ডুবুরিরা তাদের টর্চলাইটের আলো ফেলে ১৩ জনকেই দেখতে পায়। সে সময় তারা খুব ক্ষুধার্ত ছিলো।
সূত্র: বিবিসি