আন্তর্জাতিক

তুরস্কে ট্রেন দুর্ঘটনা; নিহত ১০

ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করা হচ্ছে
ট্রেন দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করা হচ্ছে

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে রোববার এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছে। গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারী বর্ষণ ও ভূমিধসের ফলে রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রণালয় থেকে তথ্য জেনেছেন এবং হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা- গেছে জরুরি বিভাগের লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএনএন তুর্ক বলেছে, একটি ব্রিজ ধ্বসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য রক্ত দানের আবেদন জানিয়েছে।

সূত্র: বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ