আন্তর্জাতিক

সৌদি আরবে জঙ্গি হামলায় বাংলাদেশিসহ নিহত ২

সৌদি আরবে জঙ্গি হামলা
সৌদি আরবে জঙ্গি হামলা

সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে জঙ্গি হামলায় এক বাংলাদেশিসহ দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বিবিসি সূত্র মতে, স্থানীয় সময় রোববার বিকেলে কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে তিন জঙ্গি হামলা চালায়। এ হামলায় সৌদি নিরাপত্তা অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদালিতফ নিহত হন। এছাড়াও একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে নিহত বাংলাদেশির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এ সময় গোলাগুলিতে তিন জঙ্গির মধ্যে দুই জনের মৃত্যু হয়। অপর একজন আহত হয়েছে। এ নিয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ