আন্তর্জাতিক

আগ্রায় তাজমহল চত্বরে নামাজে নিষেধাজ্ঞা

তাজমহলের সামনে জুম্মার নামাজ পড়ছেন মুসলিমগণ
তাজমহলের সামনে জুম্মার নামাজ পড়ছেন মুসলিমগণ

ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক মুসলিম স্থাপনা তাজমহল চত্বরে ‘অস্থানীয়’ ব্যক্তিদের জন্য জুমার নামাজসহ সব ধরনের নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

বিচারপতি একে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এ রায় দিয়েছে।

রায়ে বলা হয়েছে, তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এবং এটিকে রক্ষা করা উচিত। এজন্য এটির চত্বরে অনেক মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন না।

ভারতের পুরাতত্ত্ব বিভাগ কয়েক বছর আগে তাজমহল চত্বরে বিদেশি নাগরিকদের নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চলতি বছরের জানুয়ারি মাসে আগ্রার স্থানীয় কর্তৃপক্ষ ‘বহিরাগত’ ব্যক্তিদের জন্য তাজমহল চত্বরে জুমার নামাজসহ অন্যান্য নামাজ আদায় নিষিদ্ধ করে। কিন্তু এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলমানরা আদালতে শরণাপন্ন হন।

আগ্রার মুসলমানরা বলছেন, নামাজ আদায়ের ক্ষেত্রে তাদের সঙ্গে ভারতের অন্যান্য স্থানের কিংবা বিদেশ থেকে আগত মুসলমানদের কোনো পার্থক্য করা স্থানীয় কর্তৃপক্ষের উচিত হবে না।

তাজমহল পরিচালনা কমিটির সভাপতি মুনাওয়ার আলী বলেছেন, এই ঐতিহাসিক স্থাপনার চত্বরে ধর্মীয় অনুষ্ঠান পালনে বিধিনিষেধ আরোপ করা যাবে না।

সূত্র: পিটি গতকাল (সোমবার)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ