আন্তর্জাতিক চাপের মুখে রাখাইনে স্থাপিত বৌদ্ধগ্রাম উচ্ছেদ করেছে মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনী।
মিয়ানমারে মানবাধিকার পর্যবেক্ষণ বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি রোববার ঢাকায় সংবাদ সম্মেলনের পর সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের মংডু শহরের কাছে এ বৌদ্ধগ্রাম উচ্ছেদ করা হয়।
মিয়ানমারের সংসদের উচ্চ কক্ষের সদস্য উ কিয়াও কিয়াও জানিয়েছেন, জাতিসংঘের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় পুলিশের প্রায় ১০টি গাড়ি থিন বাও গুই গ্রামে প্রবেশ করতে দেখা যায়। সেখানে রোহিঙ্গাদের জমিতে ৪৮টি ঘর নির্মাণ করা হয়েছিল। সন্ধ্যার দিকে পুলিশ এসব ঘর ভেঙে দেয়।
পরে সেখানকার বাসিন্দাদের কেউ কেউ পাশের দিন ইন গ্রামে চলে যায়। অন্যরা যান কিয়াউক পান দু গ্রামে। সেখানে বসতি স্থাপনের নেতৃত্বে থাকা ৩ জনকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
অপরাধ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।