আন্তর্জাতিক

ব্রেকিং নিউজ

থাই গুহা থেকে কোচসহ ১২ কিশোর ফুটবলার উদ্ধার

 থাই গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযান
থাই গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযান

থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করেছেন ডুবুরিরা।

তিন দিন ধরে চলা এ উদ্ধার অভিযানে মঙ্গলবার পাঁচ জনকে উদ্ধার করা হয়।

অত্যন্ত কঠিন ও বিপদজনক অভিযানের মাধ্যমে গুহা থেকে তাদের নিরাপদে বের করে আনেন ব্রিটিশ ও থাই ডুবুরিরা।

থাই নেভি সিলের ফেসবুক পেজে বলা হয়, ১৮ দিনের কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া ১২ জন কিশোর ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন।

তৃতীয় দিনের অভিযান শুরু হয় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে। উদ্ধার অভিযানের প্রথম দুই দিন ৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আটজনকে গুহার পাশেই চিয়াং রাই মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানকার চিকিৎসকরা জানান, তারা মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়।

এর আগে এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া থাই নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত কিশোররা আশঙ্কামুক্ত এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গত রোববার উদ্ধার অভিযান শুরু হলে বিকালে চার কিশোরকে নিরাপদে বের করে আনা হয়। এরপর ১০-১৫ ঘণ্টা বিশ্রামের পর ডুবুরিরা সোমবার সকালে আবার অভিযান শুরু করে আরো চারজনকে বের করে আনে।

এই উদ্ধার অভিযানে ৯০ জন উদ্ধারকর্মী অংশ নেন—তাদের মধ্যে ৫০ জন বিভিন্ন দেশের রয়েছে।

গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় উদ্ধারকারী দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ