আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

 পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা
পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা

পাকিস্তানের পেশোয়ারের আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় এক নেতাসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন অর্ধশতকের বেশি । খবর ডনের।

মঙ্গলবার রাতে পেশোয়ারের ইয়াকাতুত এলাকায় আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ারের সিটি পুলিশ অফিসার কাজী জামিল ডন’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নেতার নাম হারুন বিলোর— তিনি আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) থেকে নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল।

পুলিশ কর্মকর্তা কাজী জামিল বলেন, হারুন বিলোরের সমর্থকরা যখন নির্বাচনী সমাবেশে জড়ো হচ্ছিলেন তখনই বিস্ফোরণ ঘটে।

বিলোর গুরুতর আহত হন— হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মঘাতী হামলা— বিলোরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ