জাপানের পশ্চিমাঞ্চলের দুর্যোগগ্রস্ত এলাকা সফর করেছেন দেশটর প্রধানমন্ত্রী সিন জে আবে।
জাপান সরকারের সর্বশেষ তথ্যনুযায়ী সম্প্রতি হয়ে যাওয়া বন্যা ও ভূমিধসে ১৭৬ জনের মৃত্যু হয়েছে।
জাপান সরকার নতুন করে বন্যা ও তাপদাহের আশংকা করছেন। আশ্রয় শিবিরগুলোতে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রী গতকাল ওকাইমা অঞ্চলের একটি আশ্রয় শিবির পরিদর্শন করে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এর আগে হেলিক্পটারে করে তিনি পুরো দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন করেন।
দুর্যোগগ্রস্ত এলাকা পুনর্গঠনে প্রাথমিকভাবে ৪ বিলিয়ন ডলারের অর্থ বরাদ্দ করা হয়েছে—প্রয়োজনে বিশেষ বাজেট পাস করার কথাও জানানো হয়েছে।
এ দুর্যোগে ১৬ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী এ দুযোর্গ মোকাবেলায় তার সকল বিদেশ সফর বাতিল করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: