জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের রক্ষায় বিশ্ব ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণ ও তাদের দুর্দশা সরেজমিনে দেখতে চলতি মাসের শুরুতে মহাসচিব বাংলাদেশ সফর করেন। ফিরে গিয়ে তার অভিজ্ঞতা নিয়ে যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধন লিখেন তিনি।
রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী যেভাবে রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড চালিয়েছে, সে জন্য কোনোভাবেই প্রস্তুত থাকা সম্ভব ছিল না বলে মনে করেন তিনি বলেন, জাতিগত নিধনের শিকার এসব মানুষ যে যন্ত্রণা ভোগ করছেন- তা একজন প্রত্যক্ষদর্শীর মধ্যে শুধুমাত্র বেদনা বা রাগই উসকে দিতে পারে।
গত বছর রোহিঙ্গা জনগোষ্ঠীর ভেতরে ত্রাস সৃষ্টি করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন অ্যান্তোনিও গুতেরেস।