আন্তর্জাতিক

জার্মানি-রাশিয়ার সম্পর্ক ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য হুমকি: ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প

জার্মানির সঙ্গে রাশিয়ার ব্যবসায়িক সম্পর্ক ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলনের আগে সংস্থাটির প্রধানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, জার্মানি তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানী করছে। যেটা ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। জার্মানি তার প্রয়োজনের ৭০ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানী করলেও সরকারীভাবে তারা সেটাকে ৫০ শতাংশ বলছে।

জার্মানি সম্পূর্ণভাবে রাশিয়া দ্বারা 'নিয়ন্ত্রিত' বলেও মন্তব্য করেন তিনি।

ন্যাটোর এবারের শীর্ষ বৈঠককে ঘিরে ট্রাম্প কেন্দ্রিক উত্তেজনায় ভুগছে জোটভুক্ত দেশগুলো। ট্রাম্প বারবারই ইউরোপের দেশগুলোকে ন্যাট্রো জোটে অর্থ বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়ে আসছে।

এছাড়াও আগামী সপ্তাহে ফিনল্যান্ডে ট্রাম্প-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক নিয়েও বেশ দুশ্চিন্তাই আছে বিশ্বের সব্বোর্চ্চ এ প্রতিরক্ষা জোটের সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ