আন্তর্জাতিক

দিল্লিই ফেরত পাঠালো কার্লাইলকে

লর্ড কার্লাইল
লর্ড কার্লাইল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।

বিবিসি সূত্র মতে, কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান।

ওই সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জানান যে, ভারত সরকার তার ভিসা প্রত্যাহার করেছে। এরপর তাকে দিল্লির বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়।

লর্ড কার্লাইলকে ভারতে প্রবেশ করতে না দেয়ার কারণ ব্যাখা করে নয়াদিল্লী জানিয়েছে, তিনি ‘অনুপযুক্ত ভিসা’ বহন করছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এনডিটিভি’কে বলেন, ‘লর্ড কার্লাইল যে কাজের জন্য ভারত সফরে এসেছিলেন ভিসা আবেদনের ফর্মে তা স্পষ্টভাবে উল্লেখ করেননি। ভিসা আবেদনের ফর্মে ভারত সফরের যে উদ্দেশ্যের কথা উল্লেখ করো হয়েছিল সেটির সঙ্গে তার ভারতে আসার মূল উদ্দেশ্যের মিল না থাকায় ভিসা বাতিল করা হয়েছে।

যুক্তরাজ্যের উচ্চকক্ষ পার্লামেন্টের (হাউস অব লর্ডস) সদস্য ও প্রখ্যাত আইনজীবী লর্ড আলেক্সান্ডার কার্লাইল খালেদা জিয়ার আইনি পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার দিল্লিতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তার মিডিয়া টিম থেকে জানানো হয়েছে।

খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের দিল্লি সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল। দিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তার শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে দেয়ার পরও তিনি দিল্লিতে একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।

বাংলাদেশে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কেন ‘সাজানো’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, সেটিই কার্লাইলের সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করার কথা ছিল বলে তার মিডিয়া টিম থেকে জানানো হয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ