আন্তর্জাতিক

খুদে ফুটবলারদের দেখতে পেলেন পরিজনরা

খুদে ফুটবলারদের দেখতে পেলেন পরিজনরা
খুদে ফুটবলারদের দেখতে পেলেন পরিজনরা

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার করা খুদে ফুটবলারদের হাসপাতালে দেখতে পেয়েছেন পরিবার পরিজনরা।

তবে সরাসরি তাদের সঙ্গে নয় কাঁচে ঘেরা একটি রুমে রাখা হয়েছে ফুটবলারদের। সেই কাঁচের ঘরে সামনে দাঁড়িয়ে হাত নেড়ে অনুভূতি প্রকাশ করেন তারা।

উদ্ধার হওয়া কিশোর ফুটবলারদের চিকিৎসার প্রথম ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির জনসংযোগ বিভাগ।

সেখানে দেখা গেছে, খুদে ফুটবলাররা মুখে মাস্ক পরে আছে। দু’জন খুদে ফুটবলার বিজয়সূচক ভি চিহ্ন দেখাচ্ছে। একজন হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। এরপর তারা দু’হাত এক করে অভিবাদন জানাচ্ছে। তাদের পরিবারের সদস্যরা বাইরে দাঁড়িয়ে আছেন। গ্লাস দিয়ে ঘিরে রাখা রুমে খুদে ফুটবলারদের দেখছেন তারা। স্বজনরা হাত নেড়ে ইশারা করছেন। ইশারায় কথা বলছেন। কেউ কেউ কাঁদছেন।

এদিকে, সরকারি রিপোর্টে বলা হয়েছে, খুদে ফুটবলার ও তাদের কোচকে ওষুধ দিয়ে শান্ত করে রাখা হয়েছে। কেননা উদ্ধার অভিযানে তাদের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

থাইল্যান্ডের নৌবাহিনী খুদে ফুটবলারদের উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

উদ্ধার অভিযানে অংশ নেয়া উদ্ধারকারীরা বলেন, উত্তেজনা দূর করতে খুদে ফুটবলারদের শান্ত করে রাখা হয়েছে কারণ তারা অন্ধকার গুহায় বন্দি ছিলো। পানির নিচ দিয়ে গুহার সরু রাস্তা পার করে তাদের উদ্ধার করা হয়েছে।

সাবেক নৌ সদস্য চাইয়ানানতা পিরানারং বলেন, তাদের অনেকেই ঘুমন্ত ছিলো। অনেকেই তাদের আঙুল নাড়াচ্ছিল। অনেকটা মাতালের মতো। কিন্তু তারা শ্বাস নিতে পারছিলো। আমার কাজ ছিলো তাদের পাশাপাশি থেকে উদ্ধার করা।

উদ্ধার কার্যক্রমে দুজন ডুবুরি একজন খুদে ফুটবলারকে সঙ্গ দেন।

গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল।

রোববার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় উদ্ধার অভিযান। চার জনকে উদ্ধার করে রাত ৯টায় তা স্থগিত ঘোষণা করা হয়। ভেতরে রয়ে যায় আরও নয়জন। এরপর সোমবার সকাল ১১টা থেকে আবারও অভিযানে নামে যৌথ ডুবুরি দল। পরে চারজনকে উদ্ধার করে অভিযান স্থগিত রাখা হয়। মঙ্গলবার তৃতীয় দিনের অভিযানে আটকে থাকা বাকিদের উদ্ধার করে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ