আন্তর্জাতিক

গ্রেপ্তারের শঙ্কা নিয়ে দেশে ফিরছেন নওয়াজ শরীফ

নওয়াজ শরীফ
নওয়াজ শরীফ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই পাকিস্তানের সদ্য বরখাস্তকৃত প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম দেশের উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দিয়েছেন। এদিকে, লাহোর বিমানবন্দরে তাদের গ্রেপ্তারের প্রস্তুতি নিয়েছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানবন্দরে নামামাত্র নেওয়াজ ও তার মেয়েকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারের পর একটি হেলিকপ্টারে করে তাদের নেয়া হবে ইসলামাবাদে। ইতিমধ্যে লাহোর বিমানবন্দরের আশেপাশে ১০ হাজারের বেশী পুলিশ টহল দিচ্ছে। শহরটিতে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।

এদিকে, নেওয়াজের দল মুসলিম লীগ তাকে সম্বোর্ধনা দিতে বিমানবন্দর অভিমুখে লং-মার্চ করার প্রস্তুতি নিচ্ছে। লন্ডনে অবৈধভাবে ফ্লাট কেনার একটি দুর্নীতি মামলায় নেওয়াজ ও তার মেয়ের যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ