আন্তর্জাতিক

ঢাকা-দিল্লি সম্পর্কে গোল বাঁধাতে চেয়েছিলেন কার্লাইল

কার্লাইল
কার্লাইল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইলকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঢাকা-দিল্লি সম্পর্কে গোল বাঁধাতে চেয়েছিলেন এ ব্রিটিশ আইনজীবী।

কার্লাইল বুধবার নয়া দিল্লিতে পৌঁছালে তাকে সেখান থেকেই ফিরতি বিমানে উঠিয়ে দেয়া হয়।

কার্লাইলকে ফেরত পাঠানোর পর কারণ হিসেবে উপযুক্ত ভিসা নিয়ে না আসার কথা তাৎক্ষণিকভাবে বলেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, কার্লাইলের উদ্দেশ্য সন্দেহজনক— ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি করতে চেয়েছিলেন এবং ভারত ও বাংলাদেশের বিরোধীদল বিএনপির মধ্যেও ভুল বোঝাবুঝি তৈরি করতে চেয়েছিলেন।

ভারতে ঢুকতে না পেরে নিজ দেশে ফিরে খালেদা জিয়ার মামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কার্লাইল, যেখানে তিনি বিএনপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

তার ওই বিবৃতির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কার্লাইলের উদ্দেশ্য কী ছিল তা এখন খুবই স্পষ্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ