চীনের সিচুয়ান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে শিল্প পার্কের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। জিয়াংগান এলাকার কর্তৃপক্ষ জানিয়েছে, ইবিন হেংদা টেকনোলজি পরিচালিত একটি রাসায়নিক প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনো জানা যায়নি।
বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও দেশটির গণমাধ্যম জানায়। এর আগে চীনে ২০১৫ সালে কেমিক্যাল প্ল্যান্টে বড় ধরণের বিস্ফোরণে ১৭৩ জন প্রাণ হারিয়েছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: